নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  সড়ক দুর্ঘটনা  নিহত ১ :Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  সড়ক দুর্ঘটনা  নিহত ১ :Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  সড়ক দুর্ঘটনা  নিহত ১ :Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে  সড়ক দুর্ঘটনা  নিহত ১

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের  তারাবো পৌরসভার  বিশ্বরোড এলাকায়    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।সোমবার  (০৬ অক্টোবর)  সকালে সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (হ-৩১-৫২৪৫) নম্বরের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার  মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন,  তারাবো বিশ্বরোড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!