নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ:Tnntv24

রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে সড়ক নির্মাণে
অনিয়মের অভিযোগ
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু নদীর সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩’শ মিটার এ সড়ক ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে নির্মাণ কাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বালু নদের সেতু-নগরপাড়া বাজার সড়ক নির্মাণ কাজ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে চলছে। বালুর সাথে কাদাযুক্ত মাটি, পুরনো ইট ও খোয়া মেশানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে বালির পরিবর্তে পলিথিনযুক্ত মাটি। এ সড়ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাইতুল আল মামুর এজেন্সির স্বত্বাধিকারী  সালাউদ্দিন। সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন নুর উদ্দিন।
নগরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, সড়ক নির্মাণ কাজে বালি ও খোয়ার সঙ্গে মিশানো হচ্ছে মাটি। নিম্নমানের নির্মাণসামগ্রী পরিহার করা উচিত। দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী এ সড়ক নির্মাণ কাজ টেকসই হওয়া উচিত।
এ ব্যাপারে সাব-ঠিকাদার নুরুদ্দিন বলেন, সিডিউল অনুযায়ী সড়ক নির্মাণ কাজ চলছে। কোনক্রমেই অনিয়ম করে রাস্তা নির্মাণ কাজ করা সম্ভব নয়।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বালু নদের সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়কে পানি জমে থাকে। তাই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতের (জিওবি মেইনটেনেন্স) আওতায় ইউনি ব্লক দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সড়কটি আগে এইচবিবি (ইটের রাস্তা) ছিল। নিয়ম অনুযায়ী পুরোনো ইট বর্তমান প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত ঠিকাদার সেই নকশা অনুযায়ী কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তাটির পুরুত্ব, প্রস্থ ও দৈর্ঘ্য পরিমাপ করে সিডিউল অনুযায়ী সঠিক পাওয়া গেছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। তবে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজটি করার কোন সুযোগ নেই। আমরা সবসময় সড়ক নির্মাণ কাজ তদারকি করছি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!