নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি  নেতাকে কুপিয়ে জখম: Tnntv24

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি  নেতাকে কুপিয়ে জখম: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি  নেতাকে কুপিয়ে জখম: Tnntv24
রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি 
নেতাকে কুপিয়ে জখম
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
সালিশী বৈঠকে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজাম্মেল হককে কুপিয়ে জখম করেছে। গত ১৮মে সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৭মে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২নম্বর ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়। ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেয়। এতে আশপাশের এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় গত ১৮মে রাতে বিরাবো বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়। হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজাম্মেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!