নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপির নেতাকর্মীদের নাম অব্যাহতির দাবি

রূপগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপির নেতাকর্মীদের নাম অব্যাহতির দাবি

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হত্যা মামলা থেকে বিএনপির নেতাকর্মীদের নাম অব্যাহতির দাবি
Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতাঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি করা হয়েছে। বুধবার(২৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রকি, চনপাড়া জিয়া নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আখন, প্রচার সম্পাদক মোঃ লিটন মিয়া, চনপাড়া জিয়া নগর চিকিৎসক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সোলাইমান কবির, চনপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কুতুব উদ্দিন, মোঃ আশরাফ, এসএম নাসির উদ্দিন, চনপাড়া জিয়া নগর শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও চনপাড়া জিয়া নগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৭আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সজিব হাওলাদার(৩৫) নিখোঁজ হয়। পরে গত ১৫আগষ্ট শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করা হয়। উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদ ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানায়।
উল্লেখ্য ২২আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সজিব হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ২৯ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান হাবিব বলেন, সুষ্ঠু তদন্ত করে সজিব হাওলাদার হত্যা মামলায় দোষীদের আইনের আওতায় আনা হবে। নিরীহ কাউকেই পুলিশ হয়রানি কিংবা গ্রেফতার করবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!