নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া বাজার সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা: Tnntv24

রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া বাজার সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া বাজার সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা: Tnntv24
রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া বাজার
সড়কের দুই পাশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলা সদর থেকে মুড়াপাড়া অভিমুখে  সংযোগকারী প্রধান সড়কটির বিভিন্ন স্থানে এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে । দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সড়কের পাশে যত্রতত্র ফেলা হচ্ছে পচা আবর্জনা, যার দুর্গন্ধে পথচারীরা নাকে রুমাল বা মুখে কাপড় দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মুড়াপাড়া ফেরিঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের অন্তত ৪-৫টি পয়েন্টে গৃহস্থালি ও বাজারের বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। বিশেষ করে মুড়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় স্তূপকৃত ময়লা ছড়িয়ে ছিটিয়ে মূল সড়কের ওপর চলে আসায় যান চলাচলও ব্যাহত হচ্ছে । বৃষ্টির দিনে এই ময়লা পচে পানি নর্দমার সাথে মিশে একাকার হয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে ।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী পথচারীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা কার্যালয়, স্কুল-কলেজ ও কলকারখানায় যাতায়াত করেন। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখান দিয়ে যাওয়ার সময় দম বন্ধ হয়ে আসে। প্রশাসনের নাকের ডগায় এমন নোংরা পরিবেশ থাকলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই।” শিক্ষার্থীদের যাতায়াতেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি ।
স্থানীয়দের অভিযোগ, বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এলাকাটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। । রূপগঞ্জ উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাঝেমধ্যে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান বয়ে আনছে না। পরিবেশ বিদদের মতে, এভাবে খোলা জায়গায় বর্জ্য ফেলার ফলে বাতাস ও পানি দূষিত হচ্ছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। দ্রুত একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (ডাম্পিং স্টেশন) স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বর্তমানে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের একমাত্র দাবি—দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ করে সড়কের পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!