নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24

শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: Tnntv24
শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও
সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত মানুষ।
রবিবার (২৬ এপ্রিল)রাস্তার ধুলোবালি উপেক্ষা করে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে নয়াপুর বাজারের পাশে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগা উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর,নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল ও কোষাদক্ষ মোঃ আরিফ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুহুল আমিনসহ ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত নারী ও পুরুষ। মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন,আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে যে কালভার্টটি আছে এটি শত বছরের পুরোনো একটি কালভার্ট।যেই কালভার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয় কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ভরাট করে ফেলেছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী কালভার্ট টি এখানে বিদ্যমান আছে।
 রাস্তার ওপাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি খালও রয়েছে। যদি কালভার্টটি বন্ধ করে দেয়া হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। এই কালভার্টটির মাধ্যমে আমাদের পাঁচ গ্রামের যত পানি আছে পানিগুলো নিষ্কাশিত হয়। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এই শত বছরের পুরোনো কালভার্টটিকে সংরক্ষণ করে যাতে রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য কিন্তু একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে শত শত মানুষকে পানিবন্দী করা যাবে না। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষিকাজ ও পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য অনেক খাল খনন করেছেন।
 তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন করে দেশের কাজ শুরু করেছেন।আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল বহাল রাখার জন্য নারায়ণগঞ্জ ডিসি মহোদয়, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কল্যাণে এই খাল ও কালভার্ট বহাল রেখে রাস্তা সংস্কার করবে। এই সময় খাল ও কালভার্টের গুরুত্ব উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন। পরে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!