নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে  মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট :Tnntv24

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে  মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট :Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে  মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট :Tnntv24
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা
রূপগঞ্জে  মুক্তিযোদ্ধাসহ আহত-৩, 
 ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট 
Tnntv24.নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর নেতৃত্বে  হামলায়  বীর মুক্তিযোদ্ধাসহ  ৩ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হাসপাতালের কাগজেপত্রে ওই রোগী ভর্তি থাকলেও বাস্তবে ভর্তি নেই।   এ নিয়ে হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সমালোচনা ঝড় বইছে। এ ঘটনায় এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার  ( ৩ জুন) সকালে  উপজেলার  মিঠাবো (মাছুমাবাদ)  এলাকায় ঘটে এই ঘটনা।
ভুক্তভোগী জুম্মন ভূঁইয়া অভিযোগ করে জানান,  তাদের বাড়ি  মিঠাবো( মাছুমাবাদ)  এলাকায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়া  ও বড় ভাই  সুমন ভূঁইয়ার কাছে একই এলাকার  যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরাদুল  ইসলাম মুরাদ ও ভুমিদস্যু শহিদুল ইসলাম অঞ্জনের ছত্র ছায়ায় মৃত, আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভুইয়া,রোমান ভূইয়াসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।  চাঁদার টাকা না দিলে যেকোনো সময় হামলা করবে বলে হুমকি দিয়ে আসছিল।
দাবিকৃত চাদার টাকা না পেয়ে  গত ১জুন  সোমবার রাত ১০টার দিকে  সোহেল ভূঁইয়া,তুষার, সাদ্দাম, রোমানসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভুইয়াদের মুদি মনোহরি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূঁইয়াকে গলা টিপে শ্বাসরোধে  হত্যার চেষ্টা চালায় এবং জুম্মন ভুইয়া ও তার ভাই  সুমন ভুইয়াকে পিটিয়ে আহত করে।  এ ঘটনার পর হামলাকারী সোহেল ভুইয়া আহত হওয়ার নাটক সাজিয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। তবে,  হাসপাতালের কাগজ-পত্রে সোহেল ভুইয়া  ভর্তি থাকলেও বাস্তবে ভর্তি নেই।   ৩ জুন  সকালে সোহেল ভুইয়ার নেতৃত্বে ওই সন্ত্রাসীরা আবারো মুক্তিযোদ্ধা বাছেদ ভূইয়ার বাড়ি ঘরে হামলা চালায়।  এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধা বাছেদ ভুঁইয়া, জুম্মন ভুইয়া ও  সুমন ভুইয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এদিকে,  সড়েজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ গিয়ে কাগজে-কলমে সোহেল  ভূইয়াকে ভর্তি দেখালেও বাস্তবে তার ভর্তি থাকার  কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত  ডাক্তার বাদল কুমার সাহা  জানান,  সোহেল ভূঁইয়া নামের এক রোগী ভর্তি হলেও ওই রোগী পালিয়ে যায়। আর পালিয়ে গিয়ে ওই রোগীর নেতৃত্বে হামলার বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
এ ব্যাপারে কথা বলতে  অভিযুক্ত সোহেল ভুইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।   রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন  বলেন,  এ ঘটনায় উভয় পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!