নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

শুল্ক ফাঁকি: ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। Tnntv24

শুল্ক ফাঁকি: ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শুল্ক ফাঁকি: ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। Tnntv24

শুল্ক ফাঁকি: ১০ কোটি টাকা মূল্যের ভারতীয়

শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শাড়িসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ভ্যানের ভেতর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। শাড়িগুলো দেশের বাজারে বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিল। অভিযানে পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!