নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

ত্বকী হত্যার চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশে

ত্বকী হত্যার চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশে

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যার চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী হত্যার চিহ্নিতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সমাবেশে করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার বিকেলে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবী করা হয় ত্বকী, চঞ্চল, আশিক, বুলু, মিঠু ওসমান পরিবারের হাতে নিহত হয়েছে। হত্যাকারি ওসমান পরিবার দাবী করে বিচারের দাবীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজলের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরীক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক, মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা ন্যাপ এর সভাপতি অ্যাভোকেট আওলাদ হোসেন,সভায় আওলাদ হোসেন দাবী করে বলেন, আজমীর ওসমানের ভয়ে আশিক হত্যা মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে পারেনি।

মেধাবী ছাত্র তানভীর মাহমুদ ত্বকী পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ত্বকী, চঞ্চল, আশিক, বুলু, মিঠুর হত্যাকারি ওসমান পরিবার। হত্যার বিচার দাবী করে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার সেনাবাহিনীর প্রধানের হস্তক্ষেপ কামনা করে বলেন, শামীম ওসমান দেশের বাইরে না গিয়ে থাকলে যেন আর যেতে না পারে।

রফিউর রাব্বি বলেন, এতদিন স্বৈরাচারী সরকার ও শেখ হাসিনার কারণে ত্বকী এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির সহ অনেক হত্যার বিচার হয়নি। এখন হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তাই ত্বকী হত্যার বিচার হতে বাধা নাই।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!