নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি

ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি

Facebook
WhatsApp
LinkedIn
ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি

রির্সোটে ধর্ষণ মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ধর্ষণ মামলায় ধার্য তারিখে সশরীর হাজির না হওয়ায় মাওলানা মামুনুল হকের
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। গতকাল মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই
গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিবউদ্দিন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক
তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় জান্নাত আরা ঝর্না বাদী হয়ে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে
ধর্ষণ করে আসার অভিযোগে মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ থেকে জামিন লাভ করেন। জামিনে শর্ত ছিল আদালতের
হাজিরার সময় স্বশরীলে উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার ছিল ধর্ষণ মামলার হাজিরার ধার্য তারিখ।

মাওলানা মামুনুল হক আদালতে উপস্থিত না থেকে তার আইনজীবির মাধ্যমে
হাজিরার আবেদন করেন। আদালতের শর্ত ভঙ্গ করার অভিযোগে আদালত তার জামিন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নয়ন মিয়া জানান, আর হাজিরা ধার্য তারিখ ছিল। কিন্তু মাওলানা মামুনুল হক অসুস্থ থাকার কারণে সশরীরে আদালতে হাজির না হয়ে
আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালত সেটি আমলে না নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!