নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে মরদেহ উদ্ধার: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের

ভেতর থেকে মরদেহ উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেলে ভাসমান ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়,স্থানীয়রা রাস্তার পাশের ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রাম খুলে ভেতরে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন,স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!