নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ, চালক-সহযোগী নিখোঁজ:Tnntv24

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ, চালক-সহযোগী নিখোঁজ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ, চালক-সহযোগী নিখোঁজ:Tnntv24

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ, চালক-সহযোগী নিখোঁজ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে পৌঁছে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটির প্রায় ১০ ফুট দূরে রক্তের দাগ দেখতে পাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি ট্রাককে আগুনে পুড়তে দেখেন এবং একই সঙ্গে সড়কের ওপর রক্তের চিহ্নও লক্ষ্য করেন। এতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!