নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  এশিয়ান হাইওয়ে সড়কের বালু  অবাধে চুরি:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  এশিয়ান হাইওয়ে সড়কের বালু  অবাধে চুরি:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  এশিয়ান হাইওয়ে সড়কের বালু  অবাধে চুরি:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  এশিয়ান হাইওয়ে

সড়কের বালু অবাধে চুরি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণে ব্যবহার হওয়া সুরকি মিশ্রিত বালু রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। ১৫ অক্টোবর বুধবার  বালুসহ একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। এ ঘটনার সাথে জড়িত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে আব্দুন নূর ইসলাম বাদল।  একই এলাকার শফি মিয়ার ছেলে জাকির ওরফে বালু জাকির, জাফরের ছেলে  অহিউদ্দিন। তারা সিন্ডিকেট করে সরকারি মাটি ও বালু চুরি করে অন্যত্র বিক্রি করছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মাটি চোর বাদল ও তার সহযোগীরা গা ঢাকা দেয়।
সড়েজমিনে গিয়ে দেখা যায়, গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মেসার্স আব্দুল নূর এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে চুরি হওয়া বালু স্তুপ করে রাখা হয়েছে। বিভিন্ন জমির মালিকদের সাথে চুক্তি করে এখান থেকেই বালু সাপ্লাই করে থাকে বাদল গং। গত কয়েক বছর ধরেই তারা বালু চুরির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ টাস্কফোর্স গঠন করে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক ও জনপথের সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। বালু ও কাঁচামালের অবাধ চুরির অভিযোগ শুধুমাত্র সম্পদের ক্ষতি নয় এটি বৃহত্তর নির্মাণ ও জনগণের অধিকারকে প্রভাবিত করে। দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত উদ্যোগ ছাড়া সড়ক নির্মাণ প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও জনগণের আস্থা দুটোই ঝুঁকিতে পড়তে পারে।
গোলাকান্দাইল অংশে এশিয়ান হাইওয়ে নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গোলাকান্দাইল মৌজার বিভিন্ন স্থান থেকে ভূপাতিত বালু ও নির্মাণ-উপকরণ অননুমোদিতভাবে সরানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান আমরা রাতেও দেখেছি বড় ট্রাকগুলো এসে ভেকু দিয়ে বালু তুলে নিয়ে যায়। কে বা কাহারা রাস্তা থেকে মাটি তুলে নিচ্ছে তা জানাতে পারেনি এলাকাবাসী।
 স্থানীয় প্রশাসন ও প্রকল্প এলাকার দায়িত্বশীলদের কাছে বিষয়টির দাবি উঠেছে। কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!