নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন: Tnntv24

নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন: Tnntv24
নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস
ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন

Tnntv24.প্রেস বিজ্ঞপ্তি:
সংস্কৃতিজন, লেখক রফিউর রাব্বি রচিত নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বইয়ের মূল্যায়ন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায়। নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজন করছে সংগঠন- ধাবমান ভুবন তৎপরতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক। মূল্যায়ন বক্তা- লেখক সাংবাদিক শাহজাহান শামীম, কবি শাহেদ কায়েস, শিল্পী ও সংগঠক অমল আকাশ, কবি ও শিল্পী আহমেদ বাবলু। সঞ্চালনা করবেন ধীমান সাহা জুয়েল। সভাপতি, কবি কাজল কানন।
বইটিতে নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার চেয়েও পুরোনো শহর। এখানে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ও ইতিহাসযোগ্য বহু বিষয়। যার মূল্যায়ন অতীত ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। রফিউর রাব্বির এ বইটি আমাদের সেই অপ্রাপ্তির খোরাক হতে পারে। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের একটি নমুনা-দলিল হিসেবে এই বইয়ের পাঠ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে ঐতিহাসিক অনেক তথ্য পাওয়া যাবে- যা জাতীয় ইতিহাসকেও সমৃদ্ধ করবে বলে ধাবমান মনে করে। এছাড়া ব্যক্তির পক্ষে কখনোই জনপদের সব ভাষ্য হাজির করা সম্ভব নয়। সেই কাজটি হয়তো শুরু করেছেন রফিউর রাব্বি। আর পূর্ণতার দিকে এগিয়ে নেবেন ভবিষ্যৎ ইতিহাস লেখকরা। ইতিহাসের বড় অংশই রাজরাজড়ার পরিসর। মূল ইতিহাস খুঁজতে হলে যাওয়া প্রয়োজন সংশ্লিষ্ট জনপদের সংস্কৃতি পরিসরে। সেই চেষ্টা বইটিতে দৃশ্যমান।
আয়োজনে উপস্থিত থেকে মতামত দিলে হয়তো ইতিহাসের গণকরণ সহজ হবে বলে আমাদের ধারণা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!