নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্লান”।Tnntv24

উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্লান”।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্লান”।Tnntv24

 উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের

“পিপলস অ্যাডাপটেশন প্লান”

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ নগরীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই নগর সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্যোগে “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন করা হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাগত বক্তব্যে নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” কার্যক্রমের গুরুত্ব এবং নগর উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। ইতোমধ্যে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” কার্যক্রমটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নগরবাসীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। পরিকল্পনাটি প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় প্রণয়ন করা হয়েছে।

এ ধরনের অংশগ্রহণমূলক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ প্রকাশ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!