নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেটকার,জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেন গাড়ির চালক।Tnntv24

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেটকার,জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেন গাড়ির চালক।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেটকার,জানালা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেন গাড়ির চালক।Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে হাজীগঞ্জ- নবীগঞ্জ ফেরীঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে চালকসহ নদীতে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা গাড়ির চালক জানালার কাঁচ খুলে
বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান । বৃহস্প্রতিবার বিকেলে হাজীগঞ্জ ঘাট দিয়ে ফেরীতে উঠার সময় এ ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারটি গ্লাস লাগানো থাকায় নদীতে ভাসতে থাকে। পড়ে স্থাণীয় যাত্রীরাপারে দুটি ডিঙ্গি নৌকা
এবং ঘাটের ইজারাদারের নিয়োজিত একটি ট্রলার দিয়ে টেনে প্রাইভেটকারটি নদীর র্তীরে নিয়ে আসা হয় ।

বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ও স্থানীয় জনগনের সহযোগিতায় দড়ি বেধে টেনে প্রাইভেটকারটি নদী থেকে ডাঙ্গায় তোলা হয়।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার বিকেলে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নদীতে ভাসতে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক ব্যক্তি জানালা দিয়ে বের হয়ে আসেন। এ সময় পাশে থাকা একটি নৌকার লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নৌকায় তুলে নেয়।
বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, বন্দর থেকে প্রাইভেটকারটি হাজীগঞ্জ যাচ্ছিল। পাইভেটকারটি ফেরীতে উঠার পর গাড়ির মালিক রুদ্র গাড়ি থেকে নেমে নেমে যান। এ সময় গাড়িটির চালক জাকির হোসেন একবার গাড়ি থেকে নেমে আবার পাইভেটকারে উঠেন। এর কিছুক্ষন পরেই প্রাইভেটকারটি ফেরী থেকে নদীতে পড়ে যায়। ধারনা করা হচ্ছে গাড়ি নিউট্রেল থেকে গিয়ার চেঞ্জ হয়ে মহুতের মধ্যে নদীতে গিয়ে পড়ে। পরে গাড়ির চালক গ্লাস খুলে গাড়ি থেকে এগিয়ে যাওয়া নৌকায় উঠে জীবন বাঁচান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌপথে যানবাহন পারাপারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে ফেরিঘাটে পর্যাপ্ত
নিরাপত্তা, গাইডলাইন এবং তদারকির অভাব রয়েছে বলে মন্তব্য করেন নেটিজেনরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!