নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এনসিসির প্রশাসক নিয়োগ পেলেন । Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এনসিসির প্রশাসক নিয়োগ পেলেন । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এনসিসির প্রশাসক নিয়োগ পেলেন । Nafiz Ashraf.Tnntv24

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

এনসিসির প্রশাসক নিয়োগ পেলেন

tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ড.আবু নছর প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভাই।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ( এনসিসি ) প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। পরে এনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। গত ২৭ আগস্ট এ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

স্বাধীনতার পর প্রথমবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আলী আহাম্মদ চুনকা। ২০০৩ সালে তার জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী এ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় বিএনপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করেন তিনি। পরে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভা একত্র করে সিটি কর্পোরেশন গঠন করা হলে ২০১১ সালের সিটি নির্বাচনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে পরাজিত করে দেশের প্রথম নারী মেয়র হন আইভী। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন; টানা দুই দশকেরও বেশি সময় নগরপ্রধানের দায়িত্বে ছিলেন ডা.সেলিনা হায়াৎ আইভী।

মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পর গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!