নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল। Nafiz Ashraf.Tnntv24

পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল। Nafiz Ashraf.Tnntv24

পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী  জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণমিছিল করেছে ।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর শহরের মিশনপাড়া মোড় থেকে এ বিশাল গণমিছিল শুরু হয়। এতে অংশ নেন মহানগর ও থানা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। দেশে যেন আর কোনো অন্যায়, জুলুম বা ফ্যাসিবাদী শাসন কায়েম না হতে পারে- এটাই এখন গণমানুষের প্রত্যাশা। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই ছাত্র-জনতার ওপর নির্যাতনের বিচার ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বর্তমান সরকার নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রয়োজন, তা তৈরি করতে ব্যর্থ হয়েছে।”

গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এখন গোটা দেশ ঐক্যবদ্ধ। এটি কেবল জামায়াতের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। সরকারকে দ্রুত এই দাবি মেনে নিতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!