নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শাহজাহান ভুইঁয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শাহজাহান ভুইঁয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শাহজাহান ভুইঁয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইঁয়ার

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার জানাজার নামাজ মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১০ অক্টোবর) বাদ জুম্মা মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় হাজার হাজার লোক অংশ গ্রহণ করে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। মৃত ব্যাক্তিকে এক  নজর দেখার জন্য রূপগঞ্জ, সোনারগাও,বন্দর,আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলা থেকে দলমতনির্বিশেষে মুড়াপাড়াতে আসেন। জানাজায় প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। উল্লেখ গত বৃহস্পতিবার বিকেলে   এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। স্ত্রী,  ১ পুত্র, ও ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
শুক্রবার জানাজা শেষে শাহজাহান ভুইয়া কে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!