নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে  সমাবেশ ও লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে  সমাবেশ ও লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে  সমাবেশ ও লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে 

সমাবেশ ও লিফলেট বিতরণ

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
 ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় কায়েতপাড়া ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনে কর্তৃক আয়োজিত  বরুণা স্কুল মাঠে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এড.মোহাম্মদ মুসলিম খাঁ এবং রূপগঞ্জ বিএনপির নেতা সার্জেন্ট অব.মোমেন মিয়ার সঞ্চালনায় এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রূপগঞ্জ আসনের মনোনয়ন পদপ্রার্থী শরীফ আহম্মেদ টুটুল।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,গত ১৭ বছর ধরে এ দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়ে জিম্মি হয়ে ছিল। মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের গণজাগরণের মধ্য দিয়ে জনগণ আবারও তাদের অধিকার পুনরুদ্ধার করতে পেরেছে। এখন সময় এসেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার। তারেক রহমানের ৩১ দফা দেশের পুনর্গঠনের পথনির্দেশনা। এই দফাগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার রূপরেখা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক সাব্বির আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ,রূপগঞ্জ বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক মাসুম বাবুল,রূপগঞ্জ থানা প্রজন্ন দলের সভাপতি মোহাম্মদ মাহমুদুন্নবী,দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরন, দাউদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সম্পাদক ও চেয়ারম্যান নিঝুম পল্লী রিসোর্ট আবুল হোসেন,সোলমান খাঁন,জাকির খাঁন,মহসিন মিয়া,অলিউল্লাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!