নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অ্যাস্ট্রোটেক্স গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অ্যাস্ট্রোটেক্স গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অ্যাস্ট্রোটেক্স গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অ্যাস্ট্রোটেক্স

গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার অ্যাস্ট্রোটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রুমা গামেন্টস কারখানায় ছাঁটাইকৃত ২২০ জন শ্রমিককে চাকরিতে পু:ন বহাল,শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শ্রমিকদের দুই মাস ১২ দিনের সার্ভিস মজুরি সহ সকল পাওনা পরিশোদের দাবিতে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় প্রধান ফটক ঘেরাও করে শ্রমিকরা এই বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান করায় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের মধ্য থেকে ১৫ সদস্যের একটি দল জেলা প্রশাসনের কার্যালয়ে যান কথা বলার জন্য।

শ্রমিকদের অভিযোগ গত ২ আগষ্ট রুমা গার্মেন্টসে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার সূত্র ধরে মালিকপক্ষ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মালিক কর্তৃপক্ষ ২২০ শ্রমিককে কোন প্রকার পাওনা পরিশোধ না করে ছাটাই করে দেয়। শ্রমিকদের দাবি শ্রমও আইন অনুযায়ী কোন শ্রমিককে ছাটাই করতে হলে তার তিন মাসের পাওনাসহ যাবতীয় পাওনাদি পরিশোদ করতে হয়। কিন্তু এই কারখানায় সেই আইন মানা হয়নি।চাকুরি না থাকায় গত দুই মাস ধরে শ্রমিকরা মানবতার জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনাব্বর হোসেন জানান, শ্রমিক প্রতিনিধি শ্রমিক সংগঠন প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা পরিদর্শন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মালিক পক্ষকে নিয়ে বৈঠকে বসেছে। আশা করছি বৈঠকে একটি ফলপ্রসূ সমাধান আসবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!