নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

 নারায়ণগঞ্জের বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় করলেন। Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জের বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় করলেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জের বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় করলেন। Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি

বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নারায়ণগঞ্জ

জেলা ইউনিট কমান্ডের সাথে মতবিনিময়

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় করেছেন সিসিডিআইএম এর সহ সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। এসময় মাসুদ বলেন, মুক্তিযুদ্ধকে ৫৪ বছর বিভিন্ন ভাবে বিকৃত করেছে। সূর্য সন্তানদের বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। এমন নজির আর দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের টার্মিনাল এলাকায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নুর আলম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, বন্দর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জসিম উদ্দিন তোতা অন্যরা।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বলেন আরও বলেন, স্বাধীনতা একবারই হয়েছে,আর সেটা করেছেন আপনারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নেতৃত্ব দিয়েছেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিব।
মাসুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যার স্বপ্ন ছিলো বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া। এই স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য তাকে জীবনের বিনিময়ে ত্যাগ স্বীকার করতে হয়েছে। জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নিবন্ধন ফিরিয়ে নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!