নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন,উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না:Nafiz Ashraf.Tnntv24

নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন,উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন,উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না:Nafiz Ashraf.Tnntv24

নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন,

উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না,
সংস্কার শেষ হয়নি, সরকার যতদিন থাকবে, সংস্কার চলমান থাকবে

—– নারায়ণগঞ্জে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এখনো সংস্কার শেষ হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও চলমান থাকবে। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ও সহজ করতে ই- বেইলবন্ডের উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে বিচার প্রার্থীরা দ্রুত সময়ে সুফল পাবে। এর আগে দেশের প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই- বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ধীরে ধীরে সারাদেশে এই উদ্যোগ সম্প্রসারণের কথা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন,।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!