নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্র হত্যা করেছে-টিপু।Nafiz Ashraf.Tnntv24

ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্র হত্যা করেছে-টিপু।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্র হত্যা করেছে-টিপু।Nafiz Ashraf.Tnntv24

ওসমান দালালরা ভোট হাইজ্যাক

করে গণতন্ত্র হত্যা করেছে-টিপু

Tnntv24.নিজস্ব পৃতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহাসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,গত ১৬ বছর ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্র হত্যা করেছে। ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠা করেছে, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিন্তু বিএনপি কখনো সন্ত্রাস, মাদক বা ভূমিদস্যুকে প্রশ্রয় দেয়নি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বন্দর থানা ২৩নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় একরামপুর তালতলা স্কুলের সামনে কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন” উপলক্ষে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, শুধু ২৩নম্বর ওয়ার্ড নয়, পুরো বন্দর থানা বিএনপির একটি শক্ত ঘাঁটি। গত ১৬ বছর ধরে ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্রকে হত্যা করেছে। ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠা করেছে, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিন্তু বিএনপি কখনো সন্ত্রাস, মাদক বা ভূমিদস্যুকে প্রশ্রয় দেয়নি।

অ্যাড. টিপু আরও বলেন, জননেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। যেন মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সে ব্যবস্থাই আমাদের করতে হবে। কেউ যেন ভুলেও চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসে জড়িত না হন। আওয়ামী লীগ গুমের রাজনীতি, হত্যা, মিথ্যা মামলা আর সাংবাদিকদের কণ্ঠরোধের রাজনীতি করেছে। সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাদের হত্যা ও গুমেরও শিকার হতে হয়েছে। যারা রাজবন্দী, তারা বছরের পর বছর কারাভোগ করেছেন। ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল।”

তিনি আরও বলেন, “বিএনপি গুম, হত্যা বা সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতা-কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা কর্মসূচি তুলে ধরবেন, বোঝাবেন কীভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা যায়।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল আহমেদ কালুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!