নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীর হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীর হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীর হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থীর হত্যাকান্ডে

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। আধাঘন্টার অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিখোঁজের ৪দিন পর গত ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি হাত পা বাধা অবস্থায় সায়মা আক্তার মীমের লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থাকার দয়াল নগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা খোকন শেখ সাগর বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। লাশ উদ্ধারের পর ওই শিক্ষার্থীর স্বামী রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন হত্যাকান্ডের দায় স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তি দেয় রায়হান।

সোনারগাঁ থানার পরিদর্শক ( তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!