নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে,বললেন; পুলিশ সুপার জসীম উদ্দীন।Nafiz Ashraf.Tnntv24

থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে,বললেন; পুলিশ সুপার জসীম উদ্দীন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে,বললেন; পুলিশ সুপার জসীম উদ্দীন।Nafiz Ashraf.Tnntv24

থানায় আসলে বিপদগ্রস্থ মানুষকে সর্বোচ্চ সেবা

দিতে হবে,বললেন; পুলিশ সুপার জসীম উদ্দীন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেছেন, থানা হচ্ছে পুলিশের আয়না। থানার কর্মকাণ্ডের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। একজন বিপদগ্রস্ত মানুষ থানায় আসে—তাকে আইনের সর্বোচ্চ সেবা দিতে হবে। ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে হবে।’নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

রোববার ( ১৯  অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ লাইনসে এসব কর্মসূচি হয়।

সকাল আটটায় মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এতে জেলার বিভিন্ন ইউনিটের সব পর্যায়ের পুলিশ সদস্য অংশ নেন। প্যারেড শেষে পুলিশ সুপার কর্মকর্তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এরপর সকাল ১০টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও সদস্যরা কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যাগুলোর সমাধানে নির্দেশ দেন। তিনি বলেন, ‘ফোর্সের কল্যাণ নিশ্চিত না হলে জনসেবার মান উন্নত করা যায় না। প্রত্যেকে দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

দুপুরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের মামলার অগ্রগতি নিয়ে উপস্থাপনা দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী। অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন ফৌজদারি কার্যবিধির সংশোধিত ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
সোনারগাঁও থানার এএসআই আব্দুর রশিদ শ্রেষ্ঠ এএসআই এবং রূপগঞ্জ থানার হুমায়ুন কবির শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। মামলা তদন্তে বিশেষ দক্ষতার জন্য রূপগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, আড়াইহাজার থানার মো. আসাদুজ্জামান ও ফতুল্লা থানার জহিরুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সদর কোর্টের এসআই জাকির হোসেন, এএসআই শহিদুল ইসলাম ও কনস্টেবল নুরুজ্জামান এবং আইসিটি শাখায় ৬১টি হারানো মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের জন্য এসআই কাজী আফজাল শাহীন, এএসআই শফিকুল ইসলাম, কনস্টেবল আলআমিন ইসলাম, মেহেদী হাসান ও মো. রায়হানকে পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ইনচার্জ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!