নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বেগম জিয়া ও তারেক রহমান আমাকে নমিনেশন দিলে আপনাদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো।Nafiz Ashraf.Tnntv24

বেগম জিয়া ও তারেক রহমান আমাকে নমিনেশন দিলে আপনাদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বেগম জিয়া ও তারেক রহমান আমাকে নমিনেশন দিলে আপনাদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো।Nafiz Ashraf.Tnntv24

বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি আপনাদের জন্য

আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো

Tnntv24.নিজস্ব পতিবেদক:

নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দ ) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসাপাতাল চত্ত্বর পরিস্কার ও মশক নিধন এবং ডেঙ্গু কিট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আবু জাফর আহমেদ বাবুল বলেন, বিগত দিনে করোনা মহামারী আকার ধারণ করেছিলো। বর্তমান সময়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া ধীরে ধীরে বিস্তার লাভ করছে এবং প্রায় প্রতিদিনই এক বা দুইজন করে আক্রান্ত হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কিট এর ব্যবস্থা করেছি, এছাড়াও যদি আরও প্রয়োজন হয় তাহলে হাসপাতালের তত্বাবধায়ক আমাকে জানালে আমি ব্যবস্থা করে দিবো। দুজন পরিচ্ছন্ন কর্মীর কথা বলেছেন, আপনারা লোক নিয়ে কাজ করুন প্রতি মাসে তাদের যে সম্মানী সেটা আমি দিয়ে দিবো।

তিনি আরও বলেন, হাসপাতালের নতুন ভবনের সামনে অনেক ময়লা-আবর্জনা রয়েছে যা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। সেটা আজকে থেকে পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হবে। হাসপাতালের নির্মাণাধীন ভবনে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই পানি নিষ্কাশন করার জন্য মেশিন বসানো হয়েছে। নমিনেশনের বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি আপনাদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো। নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষের পাগল। আপনারা সকলেই ধানের শীষে ভোট দিবেন এবং যদি আমি জয়যুক্ত হই তাহলে এই হাসপাতালকে যতদ্রুত সম্ভব মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। যাতে করে নারায়ণগঞ্জের মানুষকে চিকিৎসা সেবার জন্য দূর্ভোগ পোহাতে না হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাশার, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, মহানগর বিএনপির নেতা ফখরুদ্দিন আহমেদ মজনু, মজিবুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আমিরুলসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!