নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্তে

যৌথ উচ্ছেদ অভিযান

 Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম।

অভিযানে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহনের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই আবার সড়কে দোকানপাট বসে সড়ক দখল করতে দেখা গেছে।

পুনরায় আজকের অভিযান পরিচালনার পরও কতক্ষণ ফুটপাত দখলমুক্ত থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাখখির সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ প্রশাসনের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই পাঁচবার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল, জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদূর্ভোগ অনেকাংশে কমে আসবে।
তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কয়েক ঘণ্টার মধ্যে দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা তা এখন দেখার বিষয়। সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, তা নিয়মিত নজরদারির অপেক্ষায় রয়েছেন তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!