নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত: Nafiz Ashraf.Tnntv24

কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের

প্রতিবাদে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত 

Tnntv24প্রতিনিধি বন্দর,নারায়ণগঞ্জ:

বন্দরে কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায়  বন্দর উন্নয়ন ফোরামের আয়োজনে  একরামপুরে সিএসডি গেট এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তরা বলেন,কদমরসুল সেতু নিয়ে আমরা কোন বিভাজন চাই না। এখানে সেতুর নকশা পরিবর্তন চাওয়ার কোন যৌক্তিকতা নেই। যারা নক্সা পরিবর্তন নিয়ে বাড়বাড়ি করছে তাদের এখানে স্বার্থসিদ্ধি রয়েছে।
বক্তারা আরো বলেন,যানজটের অযুহাতে যারা সেতুর নক্সা বদলের দাবি তুলেছে তারা নিছক পাগল। কারণ,কোথাও সেতু হওয়ার পর ল্যান্ডিং পয়েন্টে যানজট লাগার ইতিহাস আমাদের জানা নেই। যারা নক্সার পরিবর্তন চায় তাদের চেহারার নক্সা পরিবর্তন করে দেয়া উচিত বলে মনে করি। আজকের মানববন্ধন কর্মসূচি শুধুমাত্র সূচনা করা হলো সামনে আরো বৃহৎ আকারে আন্দোলনের ডাক দেয়া হবে।
বক্তারা বলেন,একজন মানুষ বার বার ভাইরাল হতে চায় সে কারণে বিভিন্ন সময়ে সে এ রকম ফাজলামো করে থাকেন তার যেহেতু ভাইরাল এতো শখ তাহলে হিরো আলমের কাছে চলে যাক,দ্রুত ভাইরাল হতে পারবেন।

বন্দর উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান মাসুদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহাম্মেদ সেন্টু, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু,
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ,  শিক্ষক আনোয়ার হোসেন, প্রমুখ । পরে মানববন্ধনে যোগদান করে আমাদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!