নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডায়িং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডায়িং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডায়িং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডায়িং

কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্প নগরীর এমএস ডায়িং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চবটি বিসিক শিল্প নগরীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছে, সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫) কারখানার শ্রমিক আল আমিন (৩০) আজিজুল ওরফে আজিজুল্লা (৩২) সেলিম (৩৫) জালাল মোল্লা (৪০) নাজমুল হুদা (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন,দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলতে পারবো।

বিসিক শিল্প নগরী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকালে কারখানার নিচ তলায় গ্যাস রুম বড় করার জন্য কাজ করছিল তারা। সকাল সাড়ে ৮টার দিকে কাটার দিয়ে দেয়াল কাটার সময় সেখানে গ্যাস লাইনের পাইপে লেগে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয় শ্রমিকের শরীর ঝলসে যায়। দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!