নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।Nafiz Ashraf.Tnntv24

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।Nafiz Ashraf.Tnntv24

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাই চক্রের

তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত র‍্যাব-১১ সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এই চক্রের মূলহোতা সাইদুল বেপারী (২৭)।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচগিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো— সাইদুল বেপারী (২৭), মো. সৈকত হোসেন (২৮), মো. হৃদয় (২০),

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সাইদুল বেপারীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চিটাগাং রোড এলাকায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে সিএনজি, অটোরিকশা ও ট্রাকচালকদের লক্ষ্য করে তারা এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর র‍্যাব-১১ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পরবর্তীতে র‍্যাবের একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত চালিয়ে চক্রটির অবস্থান ও কার্যক্রম শনাক্ত করে।

র‍্যাব-১১  জানায়, “অভিযানে আমরা সাইদুল বেপারীসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।” উক্ত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!