নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ   আহত ৩।। থানায় অভিযোগ :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ   আহত ৩।। থানায় অভিযোগ :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ   আহত ৩।। থানায় অভিযোগ :Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ 

 আহত ৩।। থানায় অভিযোগ 

Tnntv24.স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুদের ঝগড়া বিবাদকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতরা রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ২৬ অক্টোবর  রবিবার বেলা ১১ টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার পপুলার কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে । আহতরা হলেন গোলাকান্দাইল এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে এছাক মিয়া (৪১) তার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র ইয়ামিন (৯) এছাক মিয়ার বোন হালিমা আক্তার (৩৭)। এ ঘটনায় এছাক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী এছাক মিয়া জানান, আমার ছেলে ইয়ামিনের সাথে ড্রাইভার সোহেল মিয়ার ছেলের সাথে  ঝগড়া হয়। এ ঘটনা জানতে চাইলে পূর্ব থেকে ওত পেতে থাকা একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে নাজমুল, তার ভাই সোহেল ও লুৎফর, আব্দুর রহিমের ছেলে ইয়াকুব রামদা, ছুরি, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাকে  এলোপাথারি কুপিয়ে  আহত করে। আমার শিশু ছেলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমার ছোট বোন হালিমা এগিয়ে এলে তাকেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে।  এক পর্যায়ে এছাক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে গেলে সন্ত্রাসীরা তার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে রূপগঞ্জ  থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!