নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মেট্টোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নারায়ণগঞ্জের এক যুবকের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

মেট্টোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নারায়ণগঞ্জের এক যুবকের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মেট্টোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নারায়ণগঞ্জের এক যুবকের মৃত্যু। Nafiz Ashraf.Tnntv24

মেট্টোরেলের বিয়ারিং প্যাড পড়ে

নারায়ণগঞ্জের এক যুবকের মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকার বাসিন্দা আবুল কালাম (৪৫)। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুটপাতে হাঁটার সময় ওপর থেকে পড়া ওই ধাতব অংশ তার মাথায় আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজন আরিফ হোসেন জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন এবং স্ত্রী-সন্তানদের নিয়ে পাঠানটুলিতে থাকতেন। তার মৃত্যুতে পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারালো।

মর্মান্তিক এই ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক সহায়তার ঘোষণা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির জানিয়েছেন, নিহত আবুল কালামের দাফন-কাফনের ব্যবস্থা ছাড়াও পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে। পাশাপাশি, পরিবারে যোগ্য কাউকে মেট্রোরেলে চাকরিরও আশ্বাস দেওয়া হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!