নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ প্রথমে হতে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন- রেল সচিব ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রথমে হতে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন- রেল সচিব ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ প্রথমে হতে যাচ্ছে ইলেকট্রিক ট্রেন- রেল সচিব ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রথমে হতে যাচ্ছে

ইলেকট্রিক ট্রেন- রেল সচিব 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক।

‎নারায়ণগঞ্জ জেলার রেলের  মানোন্নয়ন মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন,
‎দেশে ইলেকট্রিক ট্রেন প্রথম করেছি ঢাকা জয়পুর। নারায়ণগঞ্জে এটাই করতে চাচ্ছি এবং এটা করতে গেলে একবার উপরে রেল পথ একবার নিচে দিয়ে রেলপথ এভাবে কিন্তু ট্রেন যেতে পারবে না। হয় পুরোটা নিচে অথবা পুরো টা উপর দিয়ে।
‎কাজেই ইলেকট্রিক ট্র্যাকশন আপনাদের নারায়ণগঞ্জ থেকে ইলেকট্রিক ট্রেন হোক আপনারা চান না? প্রথমে শুরু হবে নারায়ণগঞ্জে তারপর চট্টগ্রাম থেকে ঢাকা আমাদের প্ল্যানে আছে।

‎ “মেট্রোরেল এরকম নারায়ণগঞ্জ স্যাটেলাইট শহর বা ঢাকার মতো যদি বলি পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে অবশ্য মেট্রোরেলের দাবি যৌক্তিক।

‎বিদেশে অনেকেই দেখেছেন, রাজধানীর পাশের শহরগুলোতেও মেট্রো রেল সংযোগ রয়েছে। কাজেই নারায়ণগঞ্জে মেট্রোরেলের দাবি যৌক্তিক।”

‎সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন।

‎তিনি আরও বলেন, “তবে মেট্রোরেলের বিষয়টি আমাদের হাতে সরাসরি নেই। যেহেতু আমি এসেছি আপনাদের এই দাবি বিভিন্ন ফোরামে পৌঁছে দিব। পাশাপাশি উপদেষ্টা ও মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে আপনাদের আকতি আমি পৌঁছে দিব। তবে সরাসরি কিছু করার নেই আমার।”

‎তিনি অভিযোগ করে বলেন, “মেট্রোরেল সড়ক ও মহাসড়ক পরিবহনের আওতাধীন, বিভিন্ন দেশে ‘মেট্রো’ রেলপথ মন্ত্রণালয়ের সাথে আছে কিন্তু আমাদের দেশে কোন এক কারণে এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মধ্যে রয়েছে।

‎এসময় আলোচনা সভায় জেলা প্রশাসক বলেছেন, ইতোমধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যিনি আছেন আমাদের সহকর্মীতার সাথে কথা বলেছেন। এবং আমাদের উপদেষ্টার সাথে আপনারও মেট্রোরেল প্রকল্প নিয়ে কথা বলেছেন।”

‎নারায়ণগঞ্জের রেল ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “বর্তমানে নারায়ণগঞ্জে আট জোড়া ট্রেন চলছে, কিন্তু বার্তী যে প্রকল্প আছে সেই প্রকল্প শেষ হতে বছর ২-১ দেরি আছে।  সুতরাং এই আট জোড়াকে কিভাবে কোথায় শহর ও বন্দর সহ সকলের সুবিধার্থে নিয়ে আসতে চান সেটি আমাদের বলবেন সেভাবে আমরা ট্রেন পরিচলনা করতে পারব।”

‎এছাড়া সভায় রেলওয়ের জায়গা দখল করে স্থানীয় ও অস্থায়ী দোকান-পাটের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

‎‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. ‍নূর কুতুবুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন, সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউল রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ,  আমীর মাওলানা আবদুল জব্বার,  ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, এনসিপি কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!