নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগো রয়েল টোবাকো কাম্পানিকে দুই লাখ টাকা জরিমানা,এক মাসের কারাদন্ড: Nafiz Ashraf.Tnntv24

ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগো রয়েল টোবাকো কাম্পানিকে দুই লাখ টাকা জরিমানা,এক মাসের কারাদন্ড: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগো রয়েল টোবাকো কাম্পানিকে দুই লাখ টাকা জরিমানা,এক মাসের কারাদন্ড: Nafiz Ashraf.Tnntv24

ভ্যাট-ট্যাক্স ফাঁকির অভিযোগো রয়েল টোবাকো

কাম্পানিকে দুই লাখ টাকা জরিমানা,এক মাসের কারাদন্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমান আদালত রয়েল টোবাকো কোম্পানিকে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগে মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং ১ মাসের কারাদন্ড কারাদণ্ড দিয়েছেন।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে এই অভিযান চালানো হয়। অভিযানে রয়্যাল টোবাকো লিমিটেড বিপুল পরিমাণ সিগারেটের শলাকা ও ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাজার এলাকায় রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে উক্ত সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো হয়। যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট থেকে তুলে এনে লাগানো হয়। উক্ত কোম্পানির অসৎ লোকেরা অসৎ উদ্দেশ্যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে
সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে উক্ত প্রতিষ্ঠানটি প্রতি নিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছে।

এপ্রেক্ষিতে র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। বিষয়টি উর্ধ্বত্বন অফিসারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় বিধি মোতাবেক র‌্যাব-১১ নারায়গঞ্জ জেলা প্রশাসন এবং কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদী কর্তৃক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযান কালে রয়েল টোবাকো সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২)কে দুই লাখ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

রাজস্ব কর্মকর্তা বিকাশ নন্দন বড়ুয়া বলেন,রয়্যাল টোবাকো লিমিটেড প্রতিষ্ঠানের মালিক মহারাজ হোসেন প্রায় ৮ লাখ টাকা সরকারের ভ্যাট-ট্যাক্স ফাকি দেয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার সুমিত রাজা বলেন, কোম্পানির মালিক কে জরিমানা ও সাজা দান করা হয়। প্রতিষ্ঠান থেকে প্রায় আট লাখ টাকার সিগারেটের শলাকা ও ভ্যাট-ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!