আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের
প্রাণের দাবি নিয়ে কাজ করব-মাসুদুজ্জামান
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
“আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের প্রাণের একটি ছোট দাবি আছে—সেটেলমেন্ট। সেটেলমেন্ট তো হয়েই আছে, শুধু মিউটেশনের বিষয়। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই শহীদনগরবাসীকে কথা দিচ্ছি, ১৮ নম্বর ওয়ার্ডবাসীকে কথা দিচ্ছি—ইনশাআল্লাহ আপনাদের এই প্রাণের দাবি নিয়ে আমরা কাজ করব।”
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগর এলাকায় এক সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের এসব কথা বলেন ।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরও বলেন,আমরা যেখানে যাচ্ছি সেখানে জাতীয়তাবাদী দলের গণজোয়ার দেখতে পাচ্ছি। আমাদের আসলেই এখন কাজটা হলো ঘরে ঘরে যাওয়া, ভোট চাওয়া, নির্বাচনের জন্য তৈরি হওয়া, ধানের শীষের পক্ষে ভোট চাওয়া। মা-বোনদের, ভাইদের, চাচাদের—সবাইকে, সবাই সবার কাছে যেতে হবে। আমরা আশা করি, এ কাজটি দলের পক্ষ হয়ে করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ হয়ে করবেন, বেগম খালেদা জিয়ার পক্ষ হয়ে করবেন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের জন্য করবেন।
বিএনপি নেতা মাসুদ বলেন, এই দেশ গঠিত হবে ৩১ দফার ভিত্তিতে—যে ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, হাটবাজারে, দোকানে, সমস্ত জায়গায়, মসজিদ-মাদ্রাসায়, মন্দিরে আমরা পৌঁছে দিচ্ছি।
৩১ দফা কী, এটা জানার জন্য, বোঝার জন্য—এটা একটা কমপ্লিট সলিউশন। দেশকে কিভাবে সামনের বাংলাদেশে নিয়ে যাওয়া যায়, সে স্বপ্ন আমাদের নেতা জনাব তারেক রহমানসহ জাতীয়তাবাদী দলের সবাই দেখেছেন। এটা একটা ইশতেহারের মতো—সবাই এই ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি জানি আপনাদের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক সমস্যা। আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা থেকে কিছু জায়গায় কাজ করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থেকে, সাথে থেকে, ছেড়ে যাইয়েন না—আমি আপনাদেরই সন্তান।
নারায়ণগঞ্জের ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের সারা নারায়ণগঞ্জবাসীর বড় একটা অংশ দেশের ৬৩টি জেলা থেকে আসে, যেহেতু এটা একটা বাণিজ্যিক শহর। বাণিজ্যিক নগর—৪০০–৫০০ বছর আগের একটা অতীত ইতিহাস আছে। এটা একটা সম্প্রীতির শহর—ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বসবাস করি।
শহরে আমাদেরকে এই সমস্ত ব্যবসায়ী যারা এখানে আসেন—একজন ব্যবসায়ী আছেন, বিভিন্ন জেলা থেকে আসেন—এর মাধ্যমে চারজন-পাঁচজনের কর্মসংস্থান হয়, আমরা উপকৃত হই। আমরা যেন তাদের নিরাপত্তা দিতে পারি এবং একটা সুন্দর শহর গড়ে তুলতে পারি। তারা যদি কখনো এই শহর থেকে তাদের নিজ শহরে যায়, তারা যেন বলতে পারে—নারায়ণগঞ্জ একটা ভালো শহর, নারায়ণগঞ্জ একটা সুন্দর শহর, সেই শহরে আমরা থাকি।
মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, আমি অনুরোধ করব সবাইকে আর একটা জিনিস—নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সমস্যা মাদক। যেখানেই যাই, সেখানেই মাদকের ছোবল। যে ওয়ার্ডেই যাই, সেখানেই মাদকের ছোবল। যে ওয়ার্ডে যাই, সেখানে সন্ত্রাসের কিছু সমস্যা আছে। যে ওয়ার্ডে যাই, সেখানে কিশোর গ্যাংয়ের কিছু সমস্যা আছে। এই কিশোর গ্যাংকে যারা ব্যবহার করেছে, যারা এই কালচার সৃষ্টি করেছে—আমি বা আমরা তাদের ধিক্কার জানাই। তারা আমাদেরই সন্তান—তাদেরকে আমাদের মূলধারায় নিয়ে আসতে হবে।
শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন,এডুকেশন একটা বড় বিষয়। আমাদের দল চায় কোয়ালিটি এডুকেশন। আমরা মেধায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড—এই প্রতিযোগিতা নয়; আমরা কোয়ালিটি এডুকেশনে যেতে চাই, এটা আমাদের স্বপ্ন।
নারীদের ক্ষমতায়ন ও পারিবারিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল ঘোষণা করেছে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড। জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড আসবে। ফ্যামিলি কার্ড কার কাছে আসবে? আপনাদের কাছে আসবে—বিশেষ করে মহিলাদের কাছে আসবে। আপনারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের শান্তি ও সুযোগ-সুবিধা পাবেন। এবং হেলথ কার্ড আসবে—ইনশাআল্লাহ, যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, আপনারা হেলথ কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের এই চেষ্টা, এই স্বপ্ন—আমাদেরকে জনাব তারেক রহমান দেখিয়েছেন।
মাসুদুজ্জামান মাসুদ সোমবারের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরেন। তারেক রহমানের উক্তি উল্লেখ করে তিনি বলেন, “এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করার।”
তিনি বেগম খালেদা জিয়ার অসীম ত্যাগ তুলে ধরে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।” তারেক রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, অসুস্থতা ভুলে জনগণের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া।
সভার সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন। সঞ্চালনায় ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য হাজি ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন ও মো. আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম সকু ও ওহিদুল ইসলাম ছক্কু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান জুলহাস, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু এবং স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








