নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আদালত চত্বরে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড,সাখাওয়াতের বিরুদ্ধে মামলা ফতুল্লা থানায়:Nafiz Ashraf.Tnntv24

আদালত চত্বরে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড,সাখাওয়াতের বিরুদ্ধে মামলা ফতুল্লা থানায়:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আদালত চত্বরে মারধরের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড,সাখাওয়াতের বিরুদ্ধে মামলা ফতুল্লা থানায়:Nafiz Ashraf.Tnntv24

আদালত চত্বরে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জ

মহানগর বিএনপির আহবায়ক অ্যাড,সাখাওয়াতের বিরুদ্ধে মামলা ফতুল্লা থানায়

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আদালতপাড়ায় শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় অবশেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আসামিদের বিরুদ্ধে মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। এর আগে মামলায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ মামলা নিতে চাইছিলো না বলে অভিযোগ করেছিলেন মামলার বাদী ও ভুক্তভোগী রাজিয়া সুলতানা।

বুধবার ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার মামলা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়,মামলার বাদীনীর স্বামী ইরফান মিয়া ২৫ লাখ টাকা পাওনা না পেয়ে দেনাদারের বিরুদ্ধে আদালতে মামলা করে। গত ২৬ অক্টোবর সেই মামলার তারিখে রাজিয়া সুলতানা,তার স্বামী ইরফান মিয়া, দুই পুত্র জিদান ও আব্দুল্লাহ আদালতে যায়। তখন অ্যাড.সাখাওয়াত হোসেন খান আদালত চত্বর থেকে বের করে দেয়ার চেষ্টা করে। তারা বের হতে না চাইলে সাখাওয়াত ও তার লোকজন হামলা চালায় বামলার বাদীনী পরিবারের সদস্যদের ওপর।

মামলার আসামিরা হলেন-নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শাখাওয়াত হোসেন খান,সাত্তারের ছেলে ইসমাইল, হিরন, শাহালম ,সাত্তার সরকারের ছেলে টিটু (৫০), রাসেল ব্যাপারি (৩৫)। এছাড়াও আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এবিষয়ে মামলার বাদী রাজিয়া সুলতানা বলেন,আজকে থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে মামলাটি নেয়া হয়েছে। আমরা থানা থেকে মামলার কপিটি সংগ্রহ করেছি। তবে কপিতে সাখাওয়াতের নামটি ঘোলা করা।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দিন বলেন, এঘটনায় মামলা নেয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যাবস্থা নেবে।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জ আদালতে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী ও তার স্বামীর ওপর হামলা চালান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুসারীরা। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মোঃ ইরফান মিয়া (৫০) ও দুই পুত্র জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন।

এদিকে হামলার ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবী করেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আসন্ন নির্বাচনকে ঘিরে ক্লিন ইমেজ নষ্ট করতে এই ষঢ়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!