নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু  চূড়ান্ত ঘোষণা:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু  চূড়ান্ত ঘোষণা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু 

চূড়ান্ত ঘোষণা

Tnntv24.শফিকুল আলম ভূইয়া  স্টাফ রিপোর্টার রূপগঞ্জ, নারায়ণগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীর নাম ঘোষণা করেন।

বিএনপির ঘোষণায় বলা হয়, নারায়ণগঞ্জ–১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনীত প্রার্থী। তিনি প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি ও  মরহুম মজিবুর রহমান ভূঁইয়ার একমাত্র সুযোগ্য পুত্র। ধনীর দুলালী, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা দিপু বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২৩৮ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। যারা দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জনসম্পৃক্ততা আছে, তাদেরই প্রার্থী করা হয়েছে। তবে শরিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকায় কিছু পরিবর্তন হতে পারে।”

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নের প্রতিযোগিতায় ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অবশেষে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে দিপু মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে চূড়ান্ত হন।

ঘোষণার পর রূপগঞ্জে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে প্রিয় প্রার্থীকে অভিনন্দন জানান।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!