নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের

দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবিআরএম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় চলাচলের দুই দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হয় শত শত যাত্রী ও যানবাহন।

মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন। মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!