নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে “ঢাকার চাকা” এসি বাস উদ্বোধনের আগে ভেস্তে গেছে: Nafiz Ashraf.Tnntv24 

কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে “ঢাকার চাকা” এসি বাস উদ্বোধনের আগে ভেস্তে গেছে: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে “ঢাকার চাকা” এসি বাস উদ্বোধনের আগে ভেস্তে গেছে: Nafiz Ashraf.Tnntv24 

কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে ঢাকার চাকা 

এসি বাস উদ্বোধনের আগে ভেস্তে গেছে 

Tnntv24.শফিকুল আলম ভূইয়া,স্টাফ রির্পোটার রূপগঞ্জ,নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহর কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে ঢাকা চাকা এসি বাস উদ্বোধনের আগেই ভেস্তে গেছে।
জানা গেছে যাত্রী সাধারনের সুবিধার্থে এবং কম সময়ে দ্রুত  ঢাকা থেকে রূপগঞ্জ,নরসিংদী, আড়াইহাজার ও সোনারগাঁয়ে পৌঁছানোর জন্য ঢাকা চাকা এসি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কুড়িল বিশ্বরোড  ভুলতা -গাউছিয়া সড়কে চলাচলরত বিআরটিসির ঠিকাদার, চালক,হেলপার, সন্রাসী বাহিনি ও সিএনজির চালকরা একত্রিত হয়ে উদ্বোধনের আগেই বন্ধ করে দিয়েছে।
কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়ার দূরত্ব ২০ কিলোমিটার বর্তমান ভাড়া ৬০ টাকা,প্রতি স্টপেজে ২০ টাকা ভাড়া। ২ টাকা ১৫ পয়সা প্রতিকিলোমিটার সরকার নির্ধারিত  ভাড়া সে হিসেবে ২০ কিলোমিটার ভাড়া ৪৩ টাকা, বিআরটিসি বাসের ভাড়া নিচ্ছে ৬০ টাকা। যেখানে প্রতি স্টপেজে ১০ টাকার ভাড়া নেওয়ার কথা থাকলেও ,সেখানে ২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ছাত্র -ছাত্রী ও যাত্রী সাধারনের কথা মাথায় রেখে বেসরকারিভাবে ঢাকা চাকা এসি বাস নামক একটি প্রতিষ্ঠান কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়ায় ৬০ টাকা ভাড়া নির্ধারণ করেছিলো। কিন্ত সরকারি পরিবহন বিআরটিসির অসাধু ঠিকাদার ও স্হানীয় মাস্তান বাহিনীর দৌরাত্ম্যে উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেছে।
কুড়িল-বিশ্বরোড, লীনামার্কেট,জলসিড়ি,কাঞ্চন সেতু, মায়ারবাড়ি,চাঁনটেক্সাইল,কালাদী,নলপাথর,কুশাব ও ভুলতা-গাউছিয়ায় চলাচলরত বিআরটিসির ভাঙাচোরা আর্টিকুলেটর বাসে যাত্রীদের অনেক কষ্ট করতে হয়।  যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা অনেক কম। তাই বাসে বাদুর ঝোলা অবস্থায় গাদাগাদি করে উঠতে হয়। সামান্য  বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,যাত্রীরা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়ায় ঢাকা চাকা এসি বাস বা যে কোন কোম্পানির বাস এই সড়কে চলাচল করার জন্য নারায়ণগঞ্জ –১ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর সুদৃষ্টি কামনা করেছেন যাত্রী সাধারন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!