নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে

পড়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের কেন্দ্রীয় খেয়াঘাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার বেলা ১০টার পর মরদেহটি উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানায় শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্ক অবস্থায় নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হয় এক যুবক। শনিবার বেলা সোয়া দশটায় নিখোঁজ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে উদ্ধার করা মরদেহটি জয়কৃষ্ণ (১৯) নামের যুবকের। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে ।

এর আগে নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ পরিদর্শক রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া দশটায় দূর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ারসার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের ১৯ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া দশটায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টির একটি দোকানে চাকরী করতো। সে বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সাথে ভাড়ায় বসবাস করতো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!