নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের পোশাক চুরির অভিযোগে স্থগিতাদেশ শ্রমিককে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের পোশাক চুরির অভিযোগে স্থগিতাদেশ শ্রমিককে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের পোশাক চুরির অভিযোগে স্থগিতাদেশ শ্রমিককে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের পোশাক চুরির অভিযোগে স্থগিতাদেশ শ্রমিককে

পুনর্বহালের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পি এম নিটেক্স (প্রাঃ) লিঃ এর এক শ্রমিকের বিরুদ্ধে পোশাক চুরির অভিযোগে চাকরী স্থগিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অন্যদিকে অনিদৃষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে চাষারা-আদমজী আঞ্চলিক সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারী শ্রমিকরা। এসময় সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়। পরে শিল্পপুলিশ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে সোমাবার জেলা প্রশাসকের কার্যালয়ে বসে সমাধানের আশ্বাস দিলে বেলা ১১ টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এর আগে এ ঘটনায় রোববার এক সিদ্ধান্তে প্রতিষ্ঠানের গার্মেন্টস বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

উল্লেখিত ঘোষণা পত্রে জানা যায়,গত ১ নভেম্বর গার্মেন্টের এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে তাৎক্ষণিক চাকরি স্থগিতাদেশ দেয়া হয়। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

রোববার (৯ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শ্রমিককে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দিতে চাইলে শ্রমিক প্রতিনিধিদের সাথে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পিএম নিটেক্সের গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!