নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভীর জামিন ঠেকাতে নুতন মামলায় শোন এ্যারেষ্ট দেখানোর জন্য পুলিশের আবেদন, শুনানী ১৩ নভেম্বর।Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র আইভীর জামিন ঠেকাতে নুতন মামলায় শোন এ্যারেষ্ট দেখানোর জন্য পুলিশের আবেদন, শুনানী ১৩ নভেম্বর।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র আইভীর জামিন ঠেকাতে নুতন মামলায় শোন এ্যারেষ্ট দেখানোর জন্য পুলিশের আবেদন, শুনানী ১৩ নভেম্বর।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর

জামিন ঠেকাতে নুতন মামলায় শোন এ্যারেষ্ট দেখানোর

জন্য পুলিশের আবেদন// আদালতে শুনানী ১৩ নভেম্বর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের  সাবেক মেয়র ও জেলা  আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর হাইকোটে জামিন আটকাতে দুটি  মামলায় শোন এ্যারেষ্ট দেখাতে আবেদন করেছে পুলিশ । ফতুল্লা থানায় দায়ের করা ইয়াছিন হত্যা মামলা এবং সদর থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা প্রদানের মালায় সোমবার এই আবেদন করা হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন ।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ নাসির উদ্দিন জানান,  আইভীকে গ্রেফতারে সময়  পুলিশের কাজে বাধা প্রদানের  অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত একশ থেকে ১৫০ জনকে  ব্যক্তিকে আসামী করে  একটি মামলা   দায়েরে করে। ওই মামলার তদন্তকারি  কর্মকর্তা আইভীকে  পুলিশের কাজে বাধা প্রদানের মামলায় শোন এ্যারেষ্ট দেখানোর আবেদন করে।
অপরদিকে ফতুল্লা থানায়  দায়ের করা  ইয়াছিন হত্যা মালায়  শোন এ্যারেস্ট দেখানো জন্য আবেদন জানানো হয় বলে বিষটি নিশ্চিত করেছেন ফতুল্ল মডেল থানার ওসি  দায়িত্বে থাকা ইন্সপেক্টর আনোয়ার হোসেন।  তিনি বলেন, মামলার তদন্তকারি  কর্মকর্তা তদন্তে করতে গিয়ে এই মামলায়  নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিানা হায়াৎ আইভীর সম্মৃক্ততা খুজে পাওয়ায় তাকে এই মামলায় শোন এ্যারেষ্ট দেখাতে আবেদন করেন। ফতুল্লা থানার  ৩০ -৮-২০২৪ তারিখে এই হত্যা মামলাটি দায়ের করা হয় ।
মামলার তদন্তকারি কর্মকর্তাদের আবেদনের প্রক্ষিতে  আগামী ১৩ নভেম্বর   পুলিশের কাজে বাধা প্রদান ও ফতুল্লা ইয়াছিন  হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী কে শোন এ্যারেষ্ট করার বিষয়ে পুলিশের আবেদনের উপর শুনানী দিন ধার্য করেছে  আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো: কাউয়ুম খান।
এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলা জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

নারায়ণগঞ্জ সদর থানার  ইন্সিপেক্টর (তদন্ত ) জামাল উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালিন সময়ে গুলিবিদ্ধ হয়ে  নিহত হয় পোষাক শ্রমিক  মিনারুল  ইসলাম। ওই মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান,  সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীসহ শতাধিক মানুষকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের  ৮ মে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটিরে আইভীকে গ্রেফতার করতে যায় । ওই সময় আইভীর নির্দেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ  আইভীর অনুগত লোকজন পুলিশের কাজে বাধা প্রদান করে। রাত ভর পুলিশকে আটকে রেখে ৯ মে  ভোরে পুলিশ  আইভীকে আটক করে জেলা পুলিশের কার্যালয়ে নেয়ার পথে  বিবি রোডের কালিবাজার এলাকায় গেলে  আইভীর অনুসারিরা  পুলিশের গাড়িবহরে হামলা চালায় । ইটপাটকেল ছুড়ে মারে এতে কয়েকজন পুলিশ ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।  এ ঘটনায় পুলিশের এস আই   মিলন কুমার হওলাদার বাদি হয়ে  পুলিশের কাজে বাধা  প্রদানের অভিযোগে একটি মামলা দায়ের করেন।  মামলাটি তদন্ত  করছেন  এস আই রমজান  হোসেন।  রমজান হোসেন ছুটিতে থাকায়  তার পক্ষে (  ইন্সপেক্টর তদন্ত জামাল উদ্দিন ) আমি আদালতে ওই মামলায়  গ্রেফতারকৃত আসামীকে শোন এ্যারেষ্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেছি।
এর আগে পোষাক শ্রমিক মিনারুল হত্যায় গ্রেফতারের পর ফতুল্লা  ও সিদ্ধিরগঞ্জ থানায় আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালিন সময়ে হত্যা ও হত্যার চেষ্টাসহ মোট পাচঁটি মামলায় শোন এ্যারেষ্ট দেখানো হয়। প্রায় ছয় মাস ধরে কারাগারে বন্দি আছেন  সাবেক মেয়র আইভী। দীর্ঘ  সময় কারাগারে বন্দি অবস্থায়  আইভীর আইনজীবির আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দায়ের করা পাচঁটি মামলায় উচ্চ আদালত রোববার জামিন প্রদান করে।
তার জামিন পাবার বিষয়টি গনমাধ্যমে  প্রকাশের পর থেকেই নড়েপড়ে বসেন  স্থাণীয় বিএনপির নেতাকর্মীরা।
একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী হাইকোট জামিনের বিষয়টি আটকানোর রোববার সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতা সদর থানার ওসির সাথে  গোপন বৈঠক করেন। আইভীকে নুতন মামলা দায়ের করার জন্য  চাপ প্রয়োগ করেন। পরে পুলিশ আভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের অজ্ঞতনামা আসামী করে দায়ের করা মামলায় শোন এ্যারেষ্ট দেখানো জন্য আবেদন করেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!