মুক্তিযোদ্ধাদের ৫ লাখ টাকা এবং তার স্ত্রীর জন্য
দুই লাখ টাকা চিকিৎসা সামগ্রী পাবে
– কেন্দ্রীয় কমান্ডের আহবায়ক নঈম জাহাঙ্গীর
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, আমরা মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস লিখে যেতে চাই। মুক্তিযুদ্ধে এিশ লক্ষ্য শহীদ কিংবা দুই লাখ মা বোনের ইজ্জত হানি হিসেব টা কোথায় তার তালিকা তৈরি করতে চাই। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য দেশের ২৬ টি হাসপাতালে চিকিৎসা পাবে। মুক্তিযোদ্ধাদের ৫ লাখ টাকা এবং তার স্ত্রীর জন্য দুই লাখ টাকা চিকিৎসা সামগ্রী পাবে। বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে “বীর মুক্তিযোদ্ধা সমাবেশ” এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য, স্থানীয় সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।








