নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী হত্যায়

৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিব হত্যায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা
জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো.আবু শামীম আজাদ আসামীদের অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের
পরিদর্শক মো.কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন-ফতুল্লা এলাকার মো.আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬),
ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে
জুলহাস ওরফে জয় (২৭)।

মামলার নথিসূত্রে জানা যায়,২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো.নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী মো. রাকিবকে বাড়ি থেকে
ডেকে নিয়ে দন্ড প্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো.নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা
করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!