নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মাসুদুজ্জামানের দূরত্ব কমলো,আলোকিত হচ্ছে রাজনীতি। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের দূরত্ব কমলো,আলোকিত হচ্ছে রাজনীতি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসুদুজ্জামানের দূরত্ব কমলো,আলোকিত হচ্ছে রাজনীতি। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের দূরত্ব কমলো,

আলোকিত হচ্ছে রাজনীতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সঙ্গে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এতে দলের নেতাকর্মীদের সাথে মাসুদুজ্জামান মাসুদের দূরত্ব অনেকটাই কমে আসছে। আলোকিত হচ্ছে তাঁর রাজনীতির পথ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় কর্মী-সমর্থকরা স্লোগান দেন— “খোরশেদ-মাসুদ দুই ভাই, ধানের শীষে ভোট চাই।”

এর আগে দুপুরে মাসুদুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে খোরশেদের বাসভবনে যান এবং ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোরশেদ।

সাক্ষাৎ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, “আমরা যারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদের মধ্যে খোরশেদ দলের জন্য অনেক অবদান রেখেছেন। ২০১৮ সালেও তিনি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এইবারও তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন। আমি দেশে ফেরার পর যারা মনোনয়ন পাননি, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করছি। খোরশেদের মতো নিবেদিত নেতারা দলের ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “খোরশেদ শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও একজন অনুকরণীয় ব্যক্তি। করোনাকালীন সময়ে তাঁর মানবিক ভূমিকা নারায়ণগঞ্জবাসী মনে রেখেছে। আমি আশা করি, এবারও তিনি আমার পাশে থেকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।”

খোরশেদ বলেন, “দল যেহেতু মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে, আমরা তার পাশেই আছি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন— ধানের শীষ জিতলে বিএনপি জিতবে। তাই আজ থেকে আমরা দুই ভাই একসঙ্গে কাজ শুরু করলাম।”

সাক্ষাৎ শেষে খোরশেদ ও মাসুদুজ্জামান একসঙ্গে মাসদাইর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!