নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনারগাঁওয়ের বিএনপি নেতা মান্নান সোচ্চার। Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনারগাঁওয়ের বিএনপি নেতা মান্নান সোচ্চার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনারগাঁওয়ের বিএনপি নেতা মান্নান সোচ্চার। Nafiz Ashraf.Tnntv24

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনারগাঁওয়ের

বিএনপি নেতা মান্নান সোচ্চার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনারগাঁওয়ের বিএনপি নেতা মান্নান সোচ্চার।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে টিপুরদী এলাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকারের ওপর হামলা চালাচ্ছে। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে আমরা হাল ছাড়ব না।”

এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!