নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদন্ডের দাবিতে ও লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদন্ডের দাবিতে ও লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদন্ডের দাবিতে ও লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে শেখ হাসিনার মৃত্যুদন্ডের দাবিতে
ও লকডাউনের প্রতিবাদে সভা ॥ বিক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের দাবিতে ও আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, তারাবো, তারাবো বিশ্বরোড, যাত্রামুড়া, রূপসী, বরপা, মুড়াপাড়া, কাঞ্চন ও পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকায় প্রতিবাদ সভা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
 নারয়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে গতকাল ১৭ নভেম্বর সোমবার ভোর থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ফারহান।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কেএম মাহমুদ হাসান সিয়াম, তারাবো পৌরসভা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন প্রধান, আনিসুর রহমান ভুঁইয়া, সদস্য আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, শামিম সাউদ, তারাবো পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন কমিশনার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লেলিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল নিরাপত্তায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই। আওয়ামীলীগের অবৈধ লকডাউনের নামে আগুন সন্ত্রাসসহ কোন রকম নৈরাজ্য করতে দেওয়া হবে না। ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস সড়ক ও কুড়িল-কাঞ্চন সেতু সড়কসহ অভ্যন্তরীণ সড়কের পরিবহন ও যাত্রীদের নিরাপত্তায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত রয়েছে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে রূপসী প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!