নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক :Nafiz Ashraf.Tnntv24

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক :Nafiz Ashraf.Tnntv24

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শনে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ফাটল ও হেলে পরা শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচটি ভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আঁটি হাউজিং এলাকায় এসব পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমাদের টিম করেছি খবর পাওয়া মাত্র সেখানে যাচ্ছি। কতগুলো ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে তা দেখছি। দ্রুত আমরা একটা হিসাব পাব। প্রাথমিক তথ্য অনুযায়ী ২০-২৫ টি ভবনে ফাটল দেখা গেছে, তবে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে। আমরা ফাইনাল ফিগারটা তখনই বলতে পারব, যখন সবগুলো ভবন পর্যবেক্ষণ করা শেষ হবে।

ক্ষতিগ্রস্থ ভবনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের এক্সপার্টদের বলেছি দ্রুত সময় আধুনিক যে টেস্টেগুলো রয়েছে সেগুলো করার পরে বোঝা যাবে এই ভবনগুলো পুরোপুরি নিরাপদ কি না। এখানে অনেক ভবনের সমস্যা হয়েছে নিয়ম মেনে ভবন তৈরি না করার কারণে। রাজউক এই বিষয়গুলো এখন থেকে নিশ্চয়ই দেখবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিদ্ধিরগঞ্জে একটি ও একটি গার্মেন্টসের সমস্যার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে। বাকিদের কাছ থেকে গার্মেন্টসের মালিক পক্ষের থেকে তথ্য চেয়েছি, আমরা নিজেরা গিয়েও এই তথ্য কালেক্ট করছি। সিদ্ধিরগঞ্জ হিরা ঝিলে মোহাম্মদ আলী টাওয়ারে অবস্থিত সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও ৮তলা বিশিষ্ট আবাসিক ভবন এবং একই এলাকার পাঁচ তলা ইসমাঈল ভূইয়ার বাড়ি। এছাড়া আট্টি হাউজিং-এর তিনটি হেলে পরা ৫ তলা আবাসিক ভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, রাজউক নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার হলেন রঞ্জন মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!