নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ফলোআপ: উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফাটা তিতাসের পাইপলাইন তিনদিনেও মেরামত হয়নি, গ্যাস না থাকার ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

ফলোআপ: উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফাটা তিতাসের পাইপলাইন তিনদিনেও মেরামত হয়নি, গ্যাস না থাকার ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফলোআপ: উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফাটা তিতাসের পাইপলাইন তিনদিনেও মেরামত হয়নি, গ্যাস না থাকার ভোগান্তি।Nafiz Ashraf.Tnntv24

ফলোআপ:
উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফাটা তিতাসের পাইপলাইন

তিনদিনেও মেরামত হয়নি, গ্যাস না থাকার ভোগান্তি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় ফেটে যাওয়া তিতাস গ্যাস সরবরাহ পাইপলাইন তিন দিনেও মেরামত সম্ভভ হয়নি । ফলে গ্রাহকদের ভোগান্তি চরমে।

গত শনিবার বিকেলে উড়াল সড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানিয়েছেন, রোববার গভীর রাতে কিছু কিছু এলাকায় সীমিত আকারে জ্বালানি গ্যাস সরবরাহ করা হয়েছিল। সোমবার সকাল থেকে মেরামতের কাজের জন্য পূণরায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হচ্ছে।
“শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ রাখা হয়েছে।” মেরামতের কাজ কখন শেষ করা যাবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এদিকে গ্যাস লাইনের কাজ করার কারনে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলসহ নারায়ণগঞ্জ শহরের বেশীরভাগ বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাসার গৃহিণীদের রান্নাবান্না করতে গিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরিবার বাড়ির ছাদে এবং নিচে গ্রাউন্ডে অস্থায়ী চুলায় রান্নাবান্না করছে। রেস্তরো থেকে খাবার কিনে খাচ্ছে এমন খবরও পাওয়া গেছে।

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একইসঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!